নেইমারকে আনতে ৬০ মিলিয়নের প্রস্তাব দেবে চেলসি

সময় ট্রিবিউন | ১৭ মে ২০২৩, ০১:৩৭

সংগৃহীত

লিওনেল মেসি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না এমন খবর মুটামুটি পাকাপোক্ত। জুনে ফ্রি এজেন্টে ক্লাব ছাড়তে পারেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন। তার সঙ্গে পাল্লা দিয়ে ছাড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও। পিএসজিও তাকে যথাযথ মূল্য পেলে ছেড়ে দিতে পারে বলেও খবর পাওয়া গেছে।

এবার সংবাদ মাধ্যম এল ন্যাশিওনাল জানালো, গ্রীষ্মে নেইমারকে কেনার জন্য ৬০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতে পারে চেলসি। ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কেনা নেইমারকে ওই মূল্যে প্যারিসের দলটি ছাড়বে কিনা সেটা বড় প্রশ্ন।

আরেকটি প্রশ্ন হলো, কাতারি মালিকানাধীন পিএসজি ওই অর্থে ব্রাজিলিয়ান তারকাকে ছাড়তে রাজি হলেও নেইমার চেলসিতে খেলতে রাজি হবেন কিনা এটা একটি সন্দেহ। কারণ চলতি মৌসুমে ব্লুজরা পয়েন্ট টেবিলে ১১ নম্বরে আছে। অর্থাৎ আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে না পিএসজির।

সেজন্য প্রস্তাব পেলেও প্রত্যাখান করতে পারেন সান্তোস, বার্সেলোনা হয়ে প্যারিসে যোগ দেওয়া নেইমার। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হলে নিউক্যাসল ইউনাইটেড নেইমারকে কেনার জন্য মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিতে পারে এমন খবর শোনা গিয়েছিল।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা