দুর্গাপুরে ডন বস্কো আন্তঃশ্রেনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজেশ গৌড়, দুর্গাপুর | ১৩ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৪

সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে ডন বস্কো আন্তঃশ্রেনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর শহরের ডন বস্কো কলেজ মাঠে এ খেলা হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন একাদশ শ্রেণি (এ) মানবিক শাখা বনাম শিক্ষকবৃন্দ। খেলার নির্ধারিত সময়ে একাদশ শ্রেণি (এ) মানবিক শাখা বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন আশীষ বনোয়ারি।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিবিরূল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ডন বস্কো কলেজের প্রধান শিক্ষক ও উপাধ্যক্ষ রুমন রাফায়েল রাংসা, সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ের কো- অর্ডিনেটর প্রদীপ রেমা সহ ডন বস্কো কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা