করোনায় আক্রান্ত হলেন আশরাফুল

সময় ট্রিবিউন | ২৯ মার্চ ২০২১, ০৯:২৪

জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। ফাইল ছবি।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। শনিবার করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে তার নমুনার ফল।

রোববার সন্ধ্যায় খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি নিজেই।

দ্বিতীয় রাউন্ডে মাঠে নামার আগে দুঃসংবাদ পেলেন বরিশাল বিভাগীয় দলের এই তারকা।

তবে পরীক্ষার ফলাফল নিয়ে সংশয়-সন্দেহ থাকায় আজ আবার র‍্যাপিড করোনা টেস্ট করিয়েছেন তিনি। যার ফলাফল পাওয়া যাবে রাতে।

দ্বিতীয়বার করানো পরীক্ষায় নেগেটিভ এলেই আজ সোমবার জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে কোনো বাধা থাকবে না আশরাফুলের। ফলাফল আবারও পজিটিভ পাওয়া গেলে পুরোপুরি আইসোলেশনে চলে যেতে হবে তাকে।

আশরাফুল জানিয়েছেন, শারীরিকভাবে তার কোনো সমস্যা নেই। পুরোপুরি সুস্থ। এ কারণেই মূলত নিজের মনের সংশয় থেকে দ্বিতীয়বার পরীক্ষা করিয়েছেন।

উল্লেখ্য, আজ সোমবার জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাজশাহীর মুখোমুখি হবে আশরাফুলের দল বরিশাল। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ৪৮ রানের ইনিংস খেলে ফর্মে থাকার আভাস দিয়েছিলেন আশরাফুল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা