ফুটবলের মাধ্যমে ঐক্য গড়ে তুলতে হবে: মেজর সোহাগ

বান্দরবান প্রতিনিধি | ২৫ জুন ২০২২, ০৩:৫৪

ছবি: সময় ট্রিবিউন

ফুটবলের মাধ্যমে বিভেদ নয় বরং ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএস।

শুক্রবার (২৪ জুন) বান্দরবান জেলা স্টেডিয়ামে সেনা রিজিয়নের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।

তিনি বলেন, মাঠে আমাদের মধ্যে কোন প্রকার বৈষম্য নাই বরং আমরা সবাই খেলোয়ার। সকলকে একযোগে কাজ করে ফুটবলকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, খেলাধুলা চর্চার সঙ্গে জড়িত থাকলে কোন যুবক-যুবতী অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না। তাই যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলার মাঠে ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এধরনের খেলা চলমান রাখার আশ্বাস দেন।

এসময় বান্দরবান রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের সদর উপজেলার, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ি, থানচি, রুমা, আলীকদম ও লামাসহ মোট ৭টি উপজেলার সেনাদল অংশগ্রহণ করেন। এছাড়া ও বান্দরবান জেলায় বিজিবি ও সেনাবাহিনী সম্মিলিত দলসহ সর্বমোট আটটি দল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ রিজিয়নের সেনা কর্মকর্তাবৃন্দ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর