নিজের মন্তব্যের জন্য অবশেষে ক্ষমা চাইলেন সদ্য পদত্যাগকারী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী এই ক্ষমা চান।
ডা. মুরাদ বলেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।’
‘মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, যোগ করেন ডা. মুরাদ।
এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী ডা. মুরাদ নিজের পদত্যাগপত্র ইমেইলে পাঠিয়ে দেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: