সিংহের মত নয়, মায়ের মত সাহসী হতে চাইবো

ডা. শুভ্র সাহা | ১৬ জানুয়ারী ২০২৩, ০১:৪৭

প্রতীকী ছবি

অন্য আর দশটা পোস্ট এডমিশান ডে র মতোই আজ সকালটাও ওটিতে কেটেছে। তিন বছরের ছোট্ট বাচ্চা ডিপ্রেসড ফ্রাক্চার নিয়ে এসেছে, অপারেশন করতে হবে। রক্ত জোগাড় করে ওটিতে রোগী আনা হলো। চাচার কোলে করে ওটির টেবিলে এসেছে পুচকেটা। কপালে, চোখে আঘাতের লক্ষণ স্পষ্ট। আমি আর শাকিল বাচ্চার মা বাবা কাউকে খুঁজে পাচ্ছি না। কনসেন্ট নিতে হবে। ট্রেন এক্সিডেন্ট এর রোগী।

মেডিকেল কলেজে পড়ার সময় থেকে একটা প্রচলিত কথা ছিলো যে, সার্জন হতে হলে সিংহের মতো হৃদয় হওয়া প্রয়োজন। পরিস্থিতি যেমনই হোক হাত কাঁপবে না। অবিচল থাকতে হবে লক্ষ্য পূরণে। আমরা যারা সার্জারি তে টুকটাক কাজ করি সবাই মোটামুটি কম বেশি সিংহ হৃদয়ের বলে নিজেদের মনে করি। কিন্তু আজ পুচকের অপারেশন করতে গিয়ে সিংহ হৃদয় ব্যাপারটাই ঠুনকো মনে হচ্ছিল। বার বার কানে বাজছিলো পুচকের চাচার কথাগুলো, গত দিন পুচকেটা ওর মা র কোলে চেপে অটোরিকশায় যাচ্ছিলো, রেলগেটের উপরে এসে অটোরিকশা টা যখন ট্রেনের সাথে সংঘর্ষ অনিবার্য তখন ওর মা ওকে ছুড়ে ফেলে দেয়, যাতে নিজের কিছু হলেও পুচকেটা যেন অন্তত বেঁচে যায়। হয়েছেও তাই। এই দূর্ঘটনাতেই ওর মা মারা গেছে। বাবা, মাকে মাটি দিতে গেছে।

পিচ্চির মা যে সাহস টা দেখিয়েছে তাতে আমি ভবিষ্যতে lion's heart নয় mother's heart এর মতো সাহসী হতে চাইবো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর