মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর জরিমানা

সময় ট্রিবিউন | ২৮ এপ্রিল ২০২১, ০২:৩৫

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের প্রাদুর্ভাবেও মাস্ক না পরে সভা করায় অর্থদণ্ডে দণ্ডিত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা। সোমবার (২৬ এপ্রিল) সরকারি আদেশ অমান্য করায় ছয় হাজার বাথ (বাংলাদেশি টাকায় প্রায় ১৬ হাজার) জরিমানা গুনতে হয়েছে তাকে।

জানা যায়, সোমবার থাইল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই সভায় প্রত্যেকের মুখেই মাস্ক দেখা গেলেও খুদ প্রধানমন্ত্রী মাস্ক পরেননি। এমন একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা তৈরি হয়। কেননা থাইল্যান্ড সরকার ওইদিনই জনসম্মুখে মাস্ক পরার নির্দেশনা জারি করেছিল। মাস্ক না পরলে সর্বোচ্চ ২০ হাজার বাথ পর্যন্ত জরিমানাও নির্ধারণ করা হয়েছিল সেদিন।

পরে ব্যাংককের গভর্নর অশ্বিন কোয়ানমুয়াং জানান, তিনসহ শহরের পুলিশ প্রধান এবং আরেকজন কর্মকর্তা মিলে থাই প্রধানমন্ত্রীর কাছ থেকে ৬ হাজার বাথ জরিমানা আদায় করেছেন।

অশ্বিন বলেন, সভা শেষে প্রধানমন্ত্রী আমাকে ব্যাংককের গভর্নর হিসেবে তার কর্মকাণ্ড তদন্ত করার নির্দেশ দেন। আমি তাকে জানাই, তিনি ব্যাংক শহরে মাস্ক পরার নির্দেশনাটি অমান্য করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর