ইরাকের করোনা হাসপাতালে আগুন, ২৭ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৫ এপ্রিল ২০২১, ১৮:১৯

ছবিঃ ইন্টারনেট

ইরাকের বাগদাদে একটি করোনা হাসপাতালে আগুনে ২৭ জন মারা গেছে। গুরুতর আহত হয়েছে ৪৬ জন। হাসপাতালের অন্য রোগী ও আহতদের চিকিৎসার জন্য আরেকটি হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার রাতে বাগদাদের ইবনে খতিব হাসপাতালে অক্সিজেন ট্যাংকারে বিস্ফোরণে এ অগ্নিকাণ্ড ঘটে।

হাসপাতালে কোনো অগ্নিসুরক্ষা ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।ইরাক প্রতিরক্ষা ইউনিটের প্রধান মেজর জেনারেল কাদিম বোহানম জানিয়েছেন, মোট ১২০ জনকে উদ্ধার করা হয়েছে। কমপক্ষে ৩০ জন রোগী আইসিইউতে ছিলেন।

কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা, যুদ্ধ ও অবহেলার কারণে ধ্বংসের পথে ইরাকের স্বাস্থ্যব্যবস্থা। মানবাধিকার কমিশন বলেছে, ঘটনাটি করোনারোগীদের বিরুদ্ধে অপরাধের সমান, যারা চিকিৎসা পাওয়ার পরিবর্তে প্রাণ হারাল। এরই মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদেমির কাছে আবেদন জানিয়েছে মানবধিকার কমিশন।

ইরাকে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ২৫ হাজার ২৮৮ জন এবং মারা গেছেন ১৫ হাজার ২১৭ জন।
সূত্র : আলজাজিরা



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর