এবার ৯৩তম অস্কারের আসর বসছে রেলস্টেশনে  

সময় ট্রিবিউন | ২৪ এপ্রিল ২০২১, ১৮:২৫

ফাইল ছবি

আগামীকাল পর্দা উঠছে একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩তম আসরের। প্রথমবারের মতো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের এই আসর বসতে চলেছে রেলস্টেশনে।

করোনা মহামারির মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই, এবার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের পাশাপাশি ইউনিয়ন স্টেশনেও একযোগে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত আয়োজকদের।

অস্কারের এবারের আসরে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের আট শতাধিক তারকাকে। তালিকায় যাদের নাম উঠেছে তারা সুযোগ পাবেন এ বছরের অস্কার মনোনয়নে ভোট দেওয়ার।

অস্কারের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এবারের অস্কারে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ৩৬ শতাংশ কৃষ্ণাঙ্গ এবং ৪৫ শতাংশ নারী। আর এই তালিকার ৪৯ শতাংশ অতিথিকে বেছে নেওয়া হয়েছে বিশ্বের ৬৮টি দেশ থেকে।

স্থানীয় সময় রোববার (২৫ এপ্রিল) রাতে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। আর এতে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পীসহ মোট ২৩টি বিভাগে প্রদান করা হবে মর্যাদাপূর্ণ অস্কার পুরস্কার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব