জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা

সময় ট্রিবিউন | ২৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪০

ছবি: ইন্টারনেট

জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নীতি গবেষণা পরিষদের সাবেক প্রধান ফুমিও কিশিদা দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।

আজ বুধবার এক নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এলডিপির নেতা হিসেবে জয় পান কিশিদা।

এলডিপির সভাপতি নির্বাচনে দলের ৩৮২ জন পার্লামেন্ট সদস্যের বাইরে সাধারণ সদস্যরা সম্মিলিতভাবে আরও ৩৮২টি ভোট দেওয়ার সুযোগ পান। মোট ৭৬৪টি ভোটের মধ্যে জয়ের জন্য এককভাবে কোনো প্রার্থীকে ৫০ শতাংশের ভোট পেতে হয়। এমনটি না হলে প্রথম দফায় এগিয়ে থাকা শীর্ষ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়। তবে দ্বিতীয় দফার নির্বাচনে সাধারণ সদস্যদের ভোটের সংখ্যা হ্রাস পেয়ে ৪৭টি জেলা শাখার প্রতিটির জন্য মাত্র একটি করে ভোট নির্ধারিত থাকে। ফলে দ্বিতীয় দফায় পার্লামেন্ট সদস্যদের ভোটের মূল্য অনেক বেশি।

এবারের এলডিপির দলীয় নেতা নির্বাচনে মোট প্রার্থী ছিলেন চারজন। তাঁদের মধ্যে সাম্প্রতিক জরিপে আরেক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে করোনার টিকার দায়িত্বে থাকা মন্ত্রী তারো কোনো বেশ এগিয়ে ছিলেন। আজ সকালে ভোটদান শুরু হলে প্রথম দফার ভোটে কিশিদা ও কোনোর লড়াই চলছিল প্রায় সমানে সমানে। চূড়ান্ত গণনায় কিশিদা মাত্র এক ভোটে এগিয়ে থেকে প্রথম স্থান পান। তবে প্রধান দুই প্রার্থীর কেউই ৫০ শতাংশ সমর্থন নিশ্চিত করতে পারেননি। এর জের ধরে তাঁদের মধ্যে শুরু হয় দ্বিতীয় দফার লড়াই।

নির্বাচনের প্রথম পর্বে কিশিদা ও কোনোর ভোট ছিল যথাক্রমে ২৫৬ ও ২৫৫। অন্য দুই প্রার্থী সানায়ে তাকাইচি ও সেইকো নোদার পক্ষে ভোট পড়ে ১৮৮ ও ৬৩টি। অপর দিকে দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর দেখা যায়, কিশিদা তাঁর সমর্থন ধরে রাখার বাইরে পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের বড় অংশের সমর্থন নিশ্চিত করেছেন। এতে কোনোর পক্ষের ভোট ব্যাপকভাবে হ্রাস পায়। চূড়ান্ত গণনায় কিশিদা পেয়েছেন ২৫৭ এবং কোনোর পক্ষে পড়েছে মাত্র ১৭৭টি ভোট।

এদিকে জাপানের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকায় আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে দেশটির শততম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা। পার্লামেন্টের উভয় কক্ষের বিশেষ পূর্ণাঙ্গ অধিবেশন সেদিন নতুন প্রধানমন্ত্রী বেছে নেবে। আর নতুন নেতা নির্বাচিত হওয়ার পর কিশিদার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব