বালককে যৌন হেনস্তার দায়ে তরুণীর ২০ বছর কারাদণ্ড

সময় ট্রিবিউন | ১৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৪২

ছবি : ইন্টারনেট

ছাত্রদের দেখভালের দায়িত্বে থাকা কেয়ারটেকারই কিনা তাদের যৌন হয়রানি করতেন। যৌন হেনস্তার অভিযোগে ২৭ বছর বয়সী এক তরুণীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

চার বছর আগে এ ঘটনাটি ঘটে ভারতের হায়দরাবাদের এক স্কুলে। নয় বছরের এক ছাত্রকে যৌন হেনস্তার অভিযোগে চার বছর আগে ওই তরুণীর বিরুদ্ধে পকসো আইনে মামলা করেছিল ভুক্তভোগীর পরিবার।

বৃহস্পতিবার একটি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত মামলাটিতে ওই তরুণীকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকার জরিমানা করেন।

২০১৭ সালের ১ ডিসেম্বর স্কুলের এক ছাত্রের বাবা ওই কেয়ারটেকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। অভিযোগে তিনি জানান, তার ছেলেকে স্কুলে নিয়মিত যৌন হেনস্থার শিকার হতে হয়। ওই ছাত্রটির বয়স ৯ বছর।

মামলার অভিযোগে বলা হয়, স্কুলের কেয়ারটেকার ওই ছাত্রকে গোপনে ডেকে আদর করতেন। এমনকি ছাত্রটির গোপনাঙ্গ স্পর্শও করতেন। ব্যথা পেয়ে ছাত্রটি প্রতিবাদ জানালে তাকে মারধরও করতেন ওই তরুণী। অভিযোগে তরুণীকে বিকৃতমনস্ক বলে উল্লেখ করেছিলেন ছাত্রের বাবা।

তিনি পুলিশকে বলেছিলেন, ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রশ্ন করতেই ওই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানায় সে। ছাত্রটিকে ওই তরুণী সিগারেটের ছ্যাঁকাও দিতেন বলে অভিযোগ বাবার।

অবশেষে চার বছর পর সেই মামলার নিষ্পত্তি হলো। বিশেষ শুনানিতে বৃহস্পতিবার ওই মামলায় তরুণীকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন আদালত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব