মহাকাশ মিশনে ৯০ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ৩ নভোচারী

সময় ট্রিবিউন | ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪০

নি হাইসেং, লিউ বোমিং ও ত্যাং হনবো-ছবি: সংগৃহীত

সবচেয়ে দীর্ঘ মহাকাশ মিশনে ৯০ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন নি হাইসেং, লিউ বোমিং ও ত্যাং হনবো নামের চীনের তিন নভোচারী। ওই নভোচারীরা ভূ-পৃষ্ঠ থেকে ৩৮০ কিলোমিটার উচ্চতায় চীনা মহাকাশ স্টেশনের তিয়ানহে মডিউলে অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শেনঝউ–১২ মহাকাশযানে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়ে চীনের স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিটে ইনার মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন তারা।

এর আগে, ১৭ জুন এই মরুভূমি থেকেই মহাকাশে পাড়ি জমিয়েছিলেন ওই তিন নভোচারী। সেখানে অবস্থানের সময় মহাকাশে চালানো নানা পরীক্ষা-নিরীক্ষার তথ্য–উপাত্ত পৃথিবীতে পাঠানো এবং অভিযানের অংশ হিসেবে ঘণ্টাব্যাপী মহাকাশে হাঁটাহাঁটিও করেছেন তারা।

চীনের অ্যারোস্পেস সায়েন্স এন্ড ইন্ডাস্ট্রি করপোরেশনের বরাতে গ্লোবাল টাইমস জানিয়েছে, তিয়ানহে কোর মডিউলে প্রত্যেকের জন্য আলাদা বসবাসের জায়গা ছিল। ছিল ব্যায়ামাগার। তাতে ছিল বিশেষভাবে নকশা করা ট্রেডমিল ও বাইসাইকেল।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম দেশ হিসেবে চাঁদের অদেখা অংশে (ডার্ক সাইড) মানুষবিহীন রোভার পাঠিয়েছিল চীন। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রজেক্ট থেকে বাদ পড়ে দেশটিকে নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করতে হয়েছে। সেখানেই ৯০ দিন অবস্থান করে ফিরে আসলেন এই তিন নভোচারী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর