চীনে ভূমিকম্পে নিহত ৩

সময় ট্রিবিউন | ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:২১

ছবিঃ সংগৃহীত

চীনের পশ্চিমাঞ্চল ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকাগুলো ভূমিকম্পপ্রবণ। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ভূমিকম্পে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬০ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৪ টার দিকে সিচুয়ান প্রদেশের লুজিয়ান জেলায় এই ভূমিকম্প হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল টাইমস।

যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৪ মাত্রার, তবে চীনের ভূমিকম্প বিষয়ক সংস্থা চায়না আর্থকোয়েক নেটওয়ার্কের মতে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। তবে উভয় সংস্থাই একমত- ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্টের মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।

গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক বিধ্বংসী এই ভূমিকম্পে লুজিয়ানের হাজার হাজার বাড়িঘর ও ভবন ভেঙে পড়েছে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। বর্তমানে লুজিয়ানের ৬২ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ নেই।

সিচুয়ানের প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে লুজিয়ানে। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে ব্যাপক বৃষ্টির মধ্যে লুজিয়ানে ভেঙে পড়া ভবনগুলোর ধ্বংসাবশেষ সরাচ্ছেন উদ্ধারকারী কর্মীরা। ধ্বংসস্তুপের মধ্যে কোনো জীবিত কেউ আছেন কি না- জানতেই তাদের এ অনুসন্ধান।

সিচুয়ানের ভূমিকম্প  ব্যবস্থাপনা কেন্দ্রের উপপরিচালক দু বিন গ্লোবাল টাইমসকে বলেন, ‘আপাতত নিকট ভবিষ্যতে এই এলাকায় দ্বিতীয়বার ভূমিকম্পের কোনো সম্ভাবনা নেই, তবে বর্তমান দুর্যোগের কারণে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, জনগণের মধ্যে যে আতঙ্ক দেখা দিয়েছে- সেসব কাটতে কিছুটা সময় লাগবে।’

সিচুয়ানের প্রাদেশিক সরকারের ওই মুখপাত্র আরও জানিয়েছেন, উদ্ধার তৎপরতার গতি বাড়াতে লুজিয়ান ও তার আশপাশের এলাকার সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা