বরিস জনসনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫১

ফাইল ছবি

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন ওলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বৃটিশ প্রধানমন্ত্রীকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনার মা শার্লট জনসন ওলের আকস্মিক মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও আমি শোক প্রকাশ করছি এবং আপনার মায়ের মৃত্যুতে অপূরণীর ক্ষতির জন্য শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

তিনি শার্লট জনসন ওলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন ওল সোমবার পশ্চিম লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে শার্লট জনসন ওলের বয়স হয়েছিল ৭৯ বছর। ব্রিটিশ সংবাদপত্র টাইমসে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সেন্ট ম্যারি হাসপাতালে ‘আচমকা ও শান্তিপূর্ণভাবে’ মারা গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মা।

শার্লট জনসন ওয়ালের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টার্মারসহ দেশটির শীর্ষস্থানীয় রাজনীতিকরা।

১৯৬৩ সালে স্ট্যানলি জনসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৭৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে তিনি মার্কিন অধ্যাপক নিকোলাস ওয়ালকে বিয়ে করে নিউইয়র্কে পাড়ি জমান। ওই স্বামীর মৃত্যুর পর ১৯৯৬ সালে ফের দেশে দেশে ফেরেন তিনি। তিনি চার সন্তানের জননী। তারা হচ্ছে বরিস জনসন, সাংবাদিক রাশেল জনসন, সাবেক ব্রিটিশ মন্ত্রী জো জনসন ও পরিবেশবিদ লিও জনসন। পোট্রেইট আর্টিস্ট হিসেবে বেশ নাম করেছিলেন শার্লট।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা