স্কুল থেকে ৭৩ জন শিক্ষার্থীকে অপহরণ

সময় ট্রিবিউন | ২ সেপ্টেম্বর ২০২১, ২০:২৮

ছবিঃ সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি স্কুল থেকে ৭৩ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। অস্ত্রের মুখে এই অপহরণের ঘটনা ঘটে বলে নাইজেরীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

নাইজেরিয়ার জামফারা প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার সকালে দেশটির কায়া এলাকার একটি প্রান্তিক গ্রামে সন্ত্রাসীরা গভর্নমেন্ট ডে সেকেন্ডারি স্কুলে হামলা চালায়। বহু সংখ্যক অস্ত্রধারী সন্ত্রাসী সেসময় স্কুলটির ৭৩ জন শিক্ষার্থীকে অপহরণ করে।

অপহৃত শিক্ষার্থীদের সন্ধান ও মুক্ত করতে পুলিশ সামরিক বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

আলজাজিরা জানিয়েছে, অস্ত্রধারী এসব সন্ত্রাসীরা স্থানীয়ভাবে ‘ডাকাত’ নামে পরিচিত। বছরের পর বছর ধরে তারা নাইজেরিয়ার সাধারণ মানুষের ওপর হামলা করাসহ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। দেশটির নিরাপত্তা বাহিনীও তাদেরকে মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা