মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসমাইল সাবরি

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ০৫:৫২

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব-ফাইল ছবি

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শনিবার (২১ আগস্ট) শপথ নিয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। খবর-আল-জাজিরা।

মালয়েশিয়ার দীর্ঘ সময়ের ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনের (উমনো) একজন প্রবীণ রাজনীতিবিদ ইসমাইল সাবরি ইয়াকুব।

মুহিউদ্দিন প্রশাসনের পতনের পর শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে ৬১ বছর বয়সী এই রাজনীতিবিদের নাম ঘোষণা করা হয়।

নিজের রাজনৈতিক ক্যারিয়ারের অধিকাংশ সময় নিচু সারিতে থাকলেও মুহিউদ্দিনের ১৭ মাসের শাসনে তার নাম সামনে চলে আসে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে নিয়মিত প্রেস ব্রিফিং করতেন। মুহিউদ্দিনের মেয়াদের শেষ সময়ে তাকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল।

বিশ্লেষকদের মতে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পর্কের কারণে পার্লামেন্টে তিনি সংখ্যাগরিষ্ঠদের সমর্থন পেয়েছেন।

ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়ে ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতাচ্যুত হয়েছিল উমনো। কিন্তু পরবর্তীতে মুহিউদ্দিন সরকারের অংশ হিসেবে আবার ক্ষমতায় আসতে সক্ষম হয়েছে দলটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব