আফগানিস্তানে কড়া পদক্ষেপ নিন, বাইডেনকে মালালা

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ২০:৩২

ছবি: ইন্টারনেট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই বলেছেন, আফগানিস্তানে অনেক কিছু করার আছে এবং বর্তমান পরিস্থিতিতে আফগান জনগণকে রক্ষায় অবশ্যই ‘কড়া পদক্ষেপ নিতে হবে’।

টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনেক কিছু করার আছে, তিনি এই পরিস্থিতির দায় এড়াতে পারেন না। আফগানিস্তানের অধিবাসীদের নিরাপত্তার জন্য তাকে আরও সাহসী পদক্ষেপ নিতে হবে। একই সাথে বিশ্বকেও পদক্ষেপ নিতে হবে।

মালালা আরো বলেন, ‘আমি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। বিশেষ করে মহিলা এবং ছোট ছোট মেয়েদের নিয়ে চিন্তায় রয়েছি। সে দেশের কিছু সমাজকর্মীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তারাও দুশ্চিন্তায় রয়েছেন। ভবিষ্যতে কী অপেক্ষা করছে, তারাও বুঝতে পারছেন না।’

২৩ বছর বয়সী মালালা ইউসুফজাই মানবাধিকার রক্ষায় কাজ করছেন। বিশেষ করে নারী অধিকার ও শিক্ষার কাজে অবদান রাখছেন তিনি। কারণ নারী শিক্ষা বিরোধী প্রচারণার বাইরে গিয়ে স্কুলে যাওয়ায় ২০১২ সালে তালেবানের হামলার শিকার হয়েছিলেন তিনি। পরে অবশ্য চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি।

এদিকে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার আবেদন জানান। তিনি শরণার্থী শিশুরা যাতে সেখানে শিক্ষার সুযোগ পায়, তার ব্যবস্থা করার অনুরোধ করেন। ওরা নিরাপদে থাকুক। তাদের ভবিষ্যৎ যেন হারিয়ে না যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব