কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, নিহত ৫

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২১, ২২:১৬

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।

তবে তারা পদদলিত হয়ে নাকি মার্কিন সেনাদের গুলিতে নিহত হয়েছে তা স্পষ্ট নয় বলে জানিয়েছে আলজাজিরা।

একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি গাড়িতে করে পাঁচটি মরদেহ নিয়ে যেতে দেখেছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, কাবুল বিমান বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

রবিবার তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়া পর যত দ্রুত সম্ভব বিমানে দেশ ছাড়তে বিমানবন্দরে আফগানদের নজিরবিহীন হুড়োহুড়ি করতে দেখা গেছে।

এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে কেবল দূতাবাস কর্মীদের আগে যেতে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

টুইটারে এক ভিডিওতে দেখা যায়, বিমানে উঠতে সিঁড়িতে ব্যাপক হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি এবং একে অপরকে টানাহেঁচড়া করতে দেখা গেছে। কে কার আগে যাবে এ নিয়ে ধস্তাধস্তি।

আলজাজিরা জানায়, শেষের দিকের কমার্শিয়াল ফ্লাইটগুলোর একটি ধরতে আফগানদের বিমানবন্দরের রানওয়েতে অন্ধকারে হামলে পড়তে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নিয়ন্ত্রণে থাকা যুক্তরাষ্ট্রের সেনাদের ফাঁকা গুলি করতে দেখা গেছে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা।

এদিকে বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সব কমার্শিয়াল ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো হাজার হাজার আফগান দেশ ত্যাগের অপেক্ষায় আছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব