তালেবানকে আফগান সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত নয়: বরিস

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২১, ১৮:০৫

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন-ফাইল ছবি

তালেবানকে আফগানিস্তানের সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

গতকাল রোববার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে দ্বিপক্ষীয়ভাবে কারও স্বীকৃতি দেওয়া উচিত নয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ প্রসঙ্গে বরিস জনসন বলেন, ‘আমরা চাই না কেউ দ্বিপক্ষীয়ভাবে তালেবানকে স্বীকৃতি দিক।’

এর আগে আফগানিস্তানের অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর গতকাল রাজধানী কাবুলে প্রবেশ করে তালেবান। তালেবানের কাবুলে প্রবেশের পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। এর মধ্য দিয়ে তালেবানের হাতে প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের পতন নিশ্চিত হয়। দেশটির প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

জাতিসংঘ ও ন্যাটোর মতো সংস্থার মাধ্যমে আফগানিস্তানে একসঙ্গে কাজ করার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা সমমনা সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থান চাই।’

আফগানিস্তান যাতে সন্ত্রাসের আঁতুড়ঘর না হয়, সে জন্য এ ঐক্য দরকার বলে মনে করেন বরিস জনসন।

আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বর্তমানে সে দেশেই অবস্থান করছেন বলে জানান বরিস জনসন। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আফগান বিমানবন্দরে অবস্থান করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব