মালিতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪১

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ১৮:২৪

মঙ্গলবার পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন-ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন। খবর: রয়টার্স।

মঙ্গলবার দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলে সেগু মহাসড়কে বেপরোয়া গতিতে চলা একটি যাত্রীবাহী বাসের টায়ার পাঙচার হলে, এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক দিয়ে আসা পণ্য বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হতাহত হন বহু মানুষ।

দুর্ঘটনার পর বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এদিকে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর একদিন আগে (২ আগস্ট) আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ৩৩ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

কঙ্গোতে প্রায়ই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। এর আগে ২০১৮ সালের অক্টোবরে কিনশাসার প্রধান সড়কে তেলের ট্যাংকার বিস্ফোরণে ৫৩ জন নিহত হন। ২০১০ সালে তেলের ট্যাংকার উল্টে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৩০ জনের প্রাণহানি ঘটে। দেশটির সড়কগুলোতে বিপুলসংখ্যক পুরোনো যানবাহন চলে। প্রায়ই এসব যানবাহনের ফিটনেস থাকে না। কোনো কোনো এলাকায় সড়কের অবস্থাও বেহাল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব