আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে গাড়িবোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | ৪ আগষ্ট ২০২১, ১৭:৫৬

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময় তার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার দিকে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর শুরু হয় বন্দুকধারীদের গুলিবর্ষণ।

এ সময় আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বন্দুকধারী নিহত হয় বলে জানিয়েছে আলজাজিরা।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, হামলার সময় বাড়িতে ছিলেন না ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি। তার পরিবারের সদস্যরাও অক্ষত রয়েছেন।

তবে বাসভবনের নিরাপত্তা কর্মীদের কয়েকজন আহত হয়েছেন বলে আলজাজিরাকে জানিয়েছেন বিসমিল্লাহ খান।

হামলাকারীরা ‘গ্রিন জোন’ হিসেবে পরিচিত নিরাপত্তা সুরক্ষিত ওই এলাকায় বাঘলান প্রদেশের এক আইনপ্রণেতার (এমপি) বাসভবনেও প্রবেশ করেন। তবে তিনি ওই সময় সেখানে ছিলেন বলে জানান এমপি আজিম মোহসেনি।

আফগানিস্তানের বিভিন্ন শহরে সরকারি বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের চলমান তুমুল লড়াইয়ের মধ্যে এ হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে প্রাদেশিক রাজধানী হেরাত, কান্দাহার ও লস্করগাহ (হেলমান্দ) নিয়ন্ত্রণে তুমুল লড়াই চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব