অগ্নুৎপাতে দিশেহারা সেন্ট ভিনসেন্ট দ্বীপের মানুষ

সময় ট্রিবিউন | ১১ এপ্রিল ২০২১, ০৪:৫৭

ছবিঃ সংগৃহীত

ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টে ৪২ বছর পর এক আগ্নেয়গিরি থেকে ফের ভয়ংকরভাবে অগ্নুৎপাতের উদগীরণ শুরু হয়েছে। লা সৌফ্রিয়ার আগ্নেয়গিরি থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বীপটি এখন ধোঁয়া এবং ছাই দিয়ে ঢেকে গেছে। আকাশে অনেক দূর পর্যন্ত উঠে যায় ধোঁয়া।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ আগ্নেয়গিরির বিষয়ে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ এপ্রিল) লা সুফ্রিয়ের জাগ্রত এ আগ্নেয়গিরির প্রভাবে লাভার উদগীরন আশপাশের এলাকায় ক্রমাগত ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়ায় অন্ধকার নেমে আসছে আশপাশের এলাকা। এতে ভূপৃষ্ঠ থেকে প্রায় বিশ হাজার ফুট উঁচু পর্যন্ত ধোঁয়া ছড়িয়েছে।

রেড জোন খ্যাত সেইন্ট ভিনসেন্টের আশপাশের এলাকা থেকে ইতোমধ্যেই অন্তত ১৬ হাজার স্থানীয় বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার। তবে এ ঘটনায় ওই দ্বীপটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ ১৯৭৯ সালের পর এটিই সেন্ট ভিনসেন্টে প্রথম আগ্নেয়গিরি বিস্ফোরণ। এর আগে ১৯০২ সালে এক আগ্নেয়গিরি বিস্ফোরণে এখানে এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। সূত্র : বিবিসি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর