উত্তর প্রদেশে ট্রাকের ধাক্কায় ১৮ বাসযাত্রী নিহত

সময় ট্রিবিউন | ২৮ জুলাই ২০২১, ১৭:১০

বারাবানকিতে ট্রাকের ধাক্কায় কমপক্ষে ১৮ বাসযাত্রী নিহত হন-উত্তর প্রদেশ, ভারত-ছবি: এএনআই

ভারতের উত্তর প্রদেশে ট্রাকের ধাক্কায় একটি বাসের ১৮ যাত্রী মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মৃত যাত্রীদের অধিকাংশই শ্রমিক। তাঁরা বিহারের বাসিন্দা। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে বারাবানকি জেলায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্ণৌ জোনের এডিজি সত্য নারায়ণ সাবাত বলেন, সেখানে উদ্ধারকাজ চলছে। তাঁদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার যমুনা প্রসাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ডাবলডেকার বাসটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। তাঁরা হরিয়ানা থেকে বিহারের দিকে যাচ্ছিলেন। বাসটিতে ত্রুটি দেখা দিয়েছিল। সে সময় বাসটি সারানোর জন্য সড়কের পাশে দাঁড়ায়। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে যখন বাসের যাত্রীরা ঘুমাচ্ছিলেন, তখন এটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অনেকেই বাস থেকে ছিটকে পড়ে আহত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব