মালয়েশিয়ায় ঈদের নামাজে করোনার বিধি-নিষেধ ভঙ্গের দায়ে ৪৮ বাংলাদেশি রিমান্ডে

সময় ট্রিবিউন | ২১ জুলাই ২০২১, ২০:২১

ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সময় করোনার বিধিনিষেধ ভাঙার অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তারের পর তাদের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। এদের মধ্যে ৪৮ জনই বাংলাদেশি। বুধবার সকালে তাদের আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পেনাং পুলিশের চিফ কমান্ডার মোহাম্মদ শুহাইলি জয়ন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ তারা করোনার বিধিনিষেধ ভেঙে মসজিদের বাইরে জমায়েত হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। ৪৯ জনের মধ্যে ৪৮ জন বাংলাদেশি। একজন মালয়েশিয়ার স্থানীয় অধিবাসী। ৪৮ বাংলাদেশির বয়স ২০ থেকে ৪৩ বছরের মধ্যে। স্থানীয় অধিবাসীর বয়স ৬৪ বছর। ৪৮ বাংলাদেশির প্রত্যেককে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর মালয়েশিয়ার স্থানীয় ব্যক্তিকে তিনদিনের রিমান্ডে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে একদল মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করতে মসজিদে যান। কিন্তু মসজিদে একসঙ্গে নামাজ আদায়ের জন্য নির্ধারিত ১০০ জন মুসল্লির সীমা পূর্ণ হয়ে যাওয়ায় তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তারপর ওই মুসল্লিরা মসজিদের সামনের সড়কে জমায়েত হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব