আর্জেন্টিনায় ৩ সপ্তাহের কারফিউ জারি

সময় ট্রিবিউন | ৯ এপ্রিল ২০২১, ০৬:০৮

আলবার্তো ফার্নান্দেজ। ফাইল ছবি

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বুধবার তিন সপ্তাহের জন্য সান্ধ্য আইন জারির ঘোষণা দিয়েছেন। পরপর দ্বিতীয় দিন করোনাভাইরাস সংক্রমণে রেকর্ড হওয়ার পর তিনি এমন ঘোষণা দিলেন। খবর এএফপি’র।

প্রেসিডেন্টের সরকারি বাসভবনে রেকর্ড করা এক বার্তায় তিনি বলেন, শুক্রবার থেকে এ কারফিউ কার্যকর করা হবে এবং তা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মধ্যরাত থেকে প্রতিদিন ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। তিনি নিজে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেলফ-আইসোলেশনে রয়েছেন।

প্রেসিডেন্ট বলেন, আর্জেন্টিনার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষকরে মধ্যাঞ্চলে এ কারফিউ কার্যকর করা হবে। বার এবং রেস্তোরাঁগুলো রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে।

বুধবার সকালে আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৩৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর আগের দিন ২০ হাজার ৮৭০ জন এ ভাইরাসে সংক্রমতি হয়। এরফলে পরপর দু’দিন করোনা সংক্রমণের রেকর্ড সৃষ্টি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব