মহানবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করা ডেনিশ কার্টুনিস্ট মারা গেছেন

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ১৯:১৮

ছবিঃ সংগৃহীত

মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা ডেনিশ কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ড মারা গেছেন। মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের পরে ওয়েস্টারগার্ড অনেকবার হত্যার হুমকি পেয়েছিলো। অনেকবার হামলার শিকারও হয়েছিলেন তিনি। ২০০৫ সালে মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র করে সমালোচিত হন এই কার্টুনিস্ট। তীব্র নিন্দা ও ক্ষোভে ফেটে পড়েন সারাবিশ্বের মুসলমানরা।

রোববার (১৮জুলাই) এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তার পরিবার জানায়, ১৪ জুলাই কোপেনহেগেনে তার মৃত্যু হয়। ৮৬ বছর বয়সী ওয়েস্টারগার্ড দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ডেনমার্কের এ কার্টুনিস্ট রক্ষণশীল জাইল্যান্ডস-পোস্টেন পত্রিকায় ১৯৮০ সালের আগে থেকে কাজ করতেন।

২০১০ সালে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা ডেনিশ কার্টুনিস্টের বাড়িতে হামলার অভিযোগে সোমালি এক যুবককে আটক করা হয়। পরে ওই যুবকের সঙ্গে আল কায়দার সংযোগ খুঁজে পাওয়া গেছে বলে জানায় ডেনিশ পুলিশ।

ডেনিশ পুলিশ জানায়, ২৮ বছরের ওই সোমালি তরুণ ছুরি ও কুড়াল নিয়ে কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ডের আরাস শহরের বাড়ির দরোজা ভাঙতে চেষ্টা করে। কিন্তু পুলিশ এসে তাকে আটক করে। ডেনমার্কের নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা (পিইটি) এক বিবৃতিতে জানায়, হামলাকারীর সঙ্গে পূর্ব আফ্রিকার সন্ত্রাসী সংগঠন আল সাহাব ও আল কায়দার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর