চীনে ভয়াবহ ঝড়, শত শত ফ্লাইট বাতিল

সময় ট্রিবিউন | ১২ জুলাই ২০২১, ২০:৫৯

ছবি: ইন্টারনেট

ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে চীন। এজন্য রাজধানী বেইজিংয়ে সোমবার শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে স্কুল ও পর্যটন কেন্দ্রসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের বৃহত্তম ঝড় মোকাবেলা করছে রাজধানী বেইজিং। এ প্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার বিষয়ে সতর্কতা জারি করেছে।

কিছু কিছু এলাকায় আজ ১শ’ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে।

নগরীর দুটি বিমানবন্দরে প্রায় সাতশ’ ফ্লাইট বাতিল করার কথা জানিয়েছে এভিয়েশন ট্রেকার ভ্যারিফ্লাইট।

এর আগে আবহাওয়া কর্তৃপক্ষ বেইজিং ও এর আশেপাশের এলাকায় রোববার শেষ বেলা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ তীব্র ঝড়বৃষ্টির বিষয়ে সতর্ক করেছিল।

নগরীর উত্তরাঞ্চলীয় জেলাসমূহের একটিতে ভূমিধস হয়েছে। এর ফলে রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু বৃষ্টির তীব্রতার কারণে রাস্তা পরিস্কারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে আবহাওয়া কর্তৃপক্ষ ১৪টি নদীর পানি বেড়ে বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর