ভেনেজুয়েলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চার পুলিশসহ নিহত ২৬

সময় ট্রিবিউন | ১১ জুলাই ২০২১, ১৮:৩৯

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পুলিশের সঙ্গে অপরাধী গোষ্ঠীর বন্দুকযুদ্ধ-ছবি সংগৃহীত

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পুলিশের সঙ্গে অপরাধী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্যসহ ২৬ জন নিহত হয়েছে। গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষের এ ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কারমেন মেলেনদেজ জানিয়েছেন।  

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শহরের উত্তরপশ্চিম অংশে কয়েকদিন ধরে চলা ব্যাপক গোলাগুলির পর হতাহতের এ হিসাব পাওয়া গেল। সংঘর্ষ চলাকালে রাজধানীর ওই অংশের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় ও কয়েকটি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। একটি অপরাধী গোষ্ঠী শহরটির কোতা ৯০৫ এলাকার বাইরে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তৃত করার উদ্যোগ নিলে নগর কর্তৃপক্ষ তাদের হটিয়ে দেয়, এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।  

রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রী কারমেন মেলেনদেজ জানিয়েছেন, সংঘর্ষে ১০ পুলিশ কর্মকর্তা আহত এবং ২২ অপরাধী নিহত হয়েছেন। এ সময় ২৮ বেসামরিকও আহত ও কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে ছিটকে আসা গুলিতে চার বেসামরিক নিহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব