সৌদিতে পবিত্র ঈদুল আজহা ২০ জুলাই

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২১, ১৭:৫৫

ছবি: ইন্টারনেট

সৌদি আরবে আগামী ২০ জুলাই (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। শুক্রবার (৯ জুলাই) সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে।

দেশটির সুপ্রিম কোর্ট জানায়, সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ১০ জুলাই (আজ) হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। রোববার (১১ জুলাই) জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী আগামী ২০ জুলাই মঙ্গলবার অর্থাৎ জিলহজ মাসের দশম দিন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। আর ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

গালফ নিউজ জানায়, বিশ্বের মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে জিলহজ মাসের দশম দিন ঈদুল আজহা উদযাপিত হয়।

প্রসঙ্গত, এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল মুসলিমকে চাঁদ দেখার আহ্বান জানায়। কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান, তাহলে নিকটস্থ আদালতে জানানোর জন্য আহ্বান জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব