নাইজেরিয়ার কারাগারে হামলা: প্রায় ২ হাজার বন্দি পালালো

সময় ট্রিবিউন | ৬ এপ্রিল ২০২১, ২০:১৩

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় ওভেরি শহরের একটি কারাগারে বন্দুকধারীদের হামলার দৃশ্য- ছবি: বিবিসি

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় ওভেরি শহরের একটি কারাগারে বন্দুকধারীদের হামলার পর এক হাজার ৮৪৪ জনেরও বেশি বন্দি পালিয়েছে। হামলাকারীরা বিস্ফোরক ব্যবহার করে কারাগারটির প্রশাসনিক ব্লক উড়িয়ে দেওয়ার পর এর প্রাঙ্গণে প্রবেশ করে। খবর বিবিসির।

খবরে বলা হয়, এঘটনায় ৩৫ জন বন্দি স্বেচ্ছায় পালাতে রাজি হননি। এছাড়াও পালিয়ে যাওয়ার পর ছয় বন্দি ফিরে আসেন।

এ হামলার ঘটনার জন্য বিয়াফ্রা নৃগোষ্ঠীর নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দায় দিয়েছে পুলিশ। তবে হামলার সঙ্গে জড়িত থাকার কথা গোষ্ঠীটি অস্বীকার করেছে।

কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার ভোররাতে কয়েকটি পিকআপ ট্রাক ও বাসে করে ভারী অস্ত্রে সজ্জিত সশস্ত্র লোকজন ওভেরি কারাগারে হামলা চালায়। হামলাকারীদের কাছে রকেটচালিত গ্রেনেড, মেশিন গান, রাইফেল ও বিস্ফোরক ছিল।

নাইজেরিয়ার ইমো রাজ্য অনেক দিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সমস্যায় আক্রান্ত। কেন্দ্রীয় সরকার ও স্থানীয় ইগবো নৃগোষ্ঠীর মধ্যে বিদ্যমান নাজুক সম্পর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

জানুয়ারি থেকে নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের বেশ কয়েকটি থানায় ও গাড়িতে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা থানা লুট করে বহু অস্ত্রশস্ত্র নিয়ে গেছে। কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব