চীনে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী কুকুর খাওয়া উৎসব

সময় ট্রিবিউন | ২৪ জুন ২০২১, ২৩:০২

ছবি : ইন্টারনেট

চীনে শুরু হতে যাচ্ছে কুকুরের মাংস খাওয়ার উৎসব। এ উৎসবে ৫ হাজার কুকুর হত্যা করা হবে এবং সেগুলো ১০ দিন ধরে খাওয়া হবে। ঐতিহ্য অনুযায়ী শহরবাসী লিচুর সঙ্গে কুকুরের মাংস মিলিয়ে খাবে। তাদের বিশ্বাস, কুকুরের মাংস খেলে সুস্থ থাকা যায় এবং বিভিন্ন রোগ-ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। যদিও পশু অধিকার কর্মীরা বারবার এই উৎসব বন্ধের আহ্বান জানিয়েছে।

জানা গেছে, চীনের গুয়াংশি প্রদেশের ইউলিন শহরে এই ডগ মিট ফেস্টিভ্যাল নিয়ে অনেক সমালোচনা আছে। এখানে পশুর সঙ্গে নিষ্ঠুরতা চলে এবং স্বাস্থ্য ঝুঁকিও আছে। তবে এ ফেস্টিভ্যাল বন্ধে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। শহরটিতে এখন হত্যার জন্য কুকুর জড়ো করা হচ্ছে।

সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদনে জানা গেছে, উৎসব শুরু হওয়ার অনেক আগে থেকেই গুয়াংশি প্রদেশের ইউলিনে হত্যা করা কুকুরছানা বিক্রি শুরু হয়েছে।

হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের মতে, প্রাণী অধিকার কর্মীরা সেখানকার বাজারের বিভিন্ন স্থানে হত্যা করা কুকুর বিক্রি হতে দেখেছেন।

হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের (এইচএসআই) চীন নীতি বিশেষজ্ঞ ড. পিটার লি বলেছেন, করোনাকালে উৎসবের নামে জনবহুল বাজার এবং রেস্তোঁরাগুলোতে কুকুরের মাংস কেনাবেচা এবং খাওয়ার জন্য গণসমাবেশকে অনুমতি দেওয়া জনস্বাস্থ্যের একটি ঝুঁকি তৈরি করেছে।

চীনের দুটি শহর শেনঝেন এবং ঝুহাই করোনা ভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে কুকুর খাওয়া নিষিদ্ধ করেছে।

২০২০ সালের ফেব্রুয়ারির শেষের দিকে চীন বন্য প্রাণী বেচাকেনার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। কারণ এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে বাদুড় থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে।

১০ বছর আগে লন্ডনে শুরু হওয়া নোটোডগমিট দাতব্য প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া ডি ক্যাডেনেট বলেন, ইউলিন কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে যে পশুদের জীবিত হত্যা এখন অবৈধ এবং এটা করলে বড় জরিমানার সম্মুখীন হতে হবে। আমরা তাদের এই নতুন আইনটি অবিলম্বে প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব