নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ান, সিএনএনের ওয়েবসাইট বন্ধ

সময় ট্রিবিউন | ৯ জুন ২০২১, ০১:৩৮

মঙ্গলবার বিকেল চারটার পর একযোগে বন্ধ হয়ে যায় ফিনান্সিয়াল টাইমস, লা মন্ডে, সিএনএন, গার্ডিয়ান ও ব্লুমবার্গসহ বেশ কয়েকটি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যমের ওয়েবসাইট-ফাইল ছবি

ফিনান্সিয়াল টাইমস, লা মন্ডে, সিএনএন, গার্ডিয়ান ও ব্লুমবার্গসহ বেশ কয়েকটি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যমের ওয়েবসাইট ক্রাশের ঘটনা ঘটেছে। মঙ্গলবার হঠাৎ করেই বিশ্বজুড়ে গণমাধ্যমগুলোর ওয়েবসাইট কেনো ক্রাশ করলো তার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিবিসি, গার্ডিয়ান, ফিন্যান্সিয়াল টাইমস, ইনডিপেনডেন্ট, নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ ছিলো। এদিকে আল-জাজিরাও দাবি করেছে তাদের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিলো না।

মঙ্গলবার বিকেল চারটার পর একযোগে বন্ধ হয়ে যায় এসব গণমাধ্যমের ওয়েবসাইট। কিছুক্ষণ বন্ধ থাকার পর ওয়েবসাইটগুলো আবার অনলাইনে ফিরে আসা শুরু করছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটও (গভ ডট ইউকে) বন্ধ দেখাচ্ছে।

ওয়েবসাইটগুলোতে ঢুকলে কখনো ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’, কখনো ‘কানেকশন ফেইলিউর’ লেখা দেখাচ্ছে।

প্রাথমিক কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, ফাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠানের কারণে এমনটা হয়েছে। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট তাদের সেবায় পরিচালিত হয়।

ফাস্টলির একটি সেবা হলো কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন)। এর মাধ্যমে এক সার্ভার থেকে ওয়েবসাইটের ফাইল সরবরাহ না করে বিশ্বের অনেক দেশে অবস্থিত সার্ভার থেকে সরবরাহ করা হয়। এতে সার্ভার এবং ওয়েবসাইটের ভিজিটরের মধ্যে দূরত্ব কম হওয়ায় ওয়েবসাইট দ্রুত লোড হয়।

বিবিসিকে ফাস্টলি জানিয়েছে, তারা ব্যাপারটি ঘেঁটে দেখছে। তবে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব