আফগানিস্তানে প্রবল তুষারপাতে অন্তত ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | ২ মার্চ ২০২৪, ১১:১০

সংগৃহীত ছবি

বিগত তিনদিন ধরেই আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে চলছে প্রবল তুষারপাত। এতে বরফে ঢেকে গেছে রাস্তা-ঘাট ও বাড়ির ছাদ। সেই সঙ্গে তুষারপাতের কারণে কমপক্ষে ১৫ জনের মৃত্যু ঘটেছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণের আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, বালখ ও ফরিয়াব প্রদেশে গবাদি পশুর মৃত্যু হচ্ছে তুষারপাতের কারণে। খাদ্যের অভাব ও তীব্র ঠাণ্ডার কারণে রাজ্য দুটিতে অন্তত ১০ হাজার গবাদি পশু প্রাণ হারিয়েছে।

খবরে বলা হয়েছে, প্রবল তুষারপাতের কারণে বহু জায়গায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খাবার-দাবার বা অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এসে পৌঁছতে পারছে না সেখানে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ আফগানদের। অনেক জায়গায় বরফের জেরে বাড়ির দরজা পর্যন্ত আটকে যাচ্ছে। তাই নিজেরাই কোদাল নিয়ে বরফ সরানোর কাজে নেমে পড়েছেন অনেকে।

তালেবান সরকারের মুখপাত্র মিসবাহউদ্দিন মুস্তায়িন বলেছেন, পরিস্থিতির মোকাবিলা করতে প্রতিটি প্রদেশে আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন খুব দ্রুত সব রাস্তা থেকে বরফ সরানোর জন্য উদ্যোগ নিয়েছে। তুষারপাতের জন্য যারা আটকে পড়েছেন, তাদের উদ্ধার করতেও টিম পাঠানো হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর