নির্বাচনের দ্বারপ্রান্তে পাকিস্তান, বৃহস্পতিবার ভোট

আন্তর্জাতিক ডেস্ক | ৬ ফেব্রুয়ারী ২০২৪, ২০:২২

সংগৃহীত ছবি

একের পর এক কৌশলে ইমরান খানের দল পিটিআইকে কোনঠাঁসা করে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণের দ্বারপ্রান্তে পাকিস্তান। মঙ্গলবার (৬ জানুয়ারি) মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারাভিযান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোট।

নির্বাচনী প্রচার প্রচারণা-প্রচারণার শেষদিন মঙ্গলবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন আদায়ে দলীয় প্রতিশ্রুতি তুলে ধরেন নেতা-কর্মী-সমর্থকরা। সরকারি দমন পীড়নে পরিচয় গোপন করে প্রচার চালাচ্ছে কারাবন্দি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ-পিটিআই। প্রশাসনিক বাধায় কৌশলগত কারণে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন পিটিআই প্রার্থীরা। দলীয় মার্কা ক্রিকেট ব্যাটের পরিবর্তে ভিন্ন ভিন্ন মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে তাদের। তাই আসন ভেদে দলীয় প্রার্থী ও প্রতীক নিয়ে বিভ্রান্তি এড়াতে একটি অ্যাপস তৈরি করেছে পিটিআই।

২৬৬টি আসনে পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান মুসলীম লীগ নওয়াজসহ ১৬৭টি নিবন্ধিত দল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে। নির্বাচন কমিশন জানিয়েছে বৃহস্পতিবার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন শতাধিক বিদেশি পর্যবেক্ষক।

গত সপ্তাহে সাইফারসহ চার মামলায় ইমরানকে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড দেয় আদালত। সেইসাথে ১০ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা হয় তাকে। সূত্র: রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর