ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ মে ২০২১, ১৯:১১

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার স্যান হোসে রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সান্তা ক্লারা কাউন্টি শেরিফ অফিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির রেইল ইয়ার্ডে এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ বলছে, কমিউটার ট্রেনের স্টেশনে এক লোক গুলি শুরু করলে এসব মানুষ হতাহত হয়।

সান্তা ক্লারা শেরিফ অফিসের মুখপাত্র রাসেল ডেভিস বলেন, বুধবারের গুলির ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির কর্মীরাও রয়েছেন। এছাড়া অনেককে গুলি করার পর হামলাকারী নিজেও নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রানজিট কর্মীরা। ঘটনাস্থল এখন বিপদমুক্ত।

পুলিশ বলছে, গোলাগুলির ঘটনা নিয়ে তারা জানার চেষ্টা করছে। শিগগিরই এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

রাসেল ডেভিস বলেন, ‌‌অনেকেই গুলির শিকার হয়েছেন। বেশ কয়েকজন নিহত হওয়ার কথা জানা যাচ্ছে। তবে আমি প্রকৃত সংখ্যা কত তা নিশ্চিত করতে পারছি না। তবে আমি এটা নিশ্চিত করছি যে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

স্যান জোসের মেয়র স্যাম লিকার্ডো গোলাগুলির ঘটনা নিয়ে টুইট করে জানিয়েছেন, গুলির ঘটনায় আহত অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব