ইরাক-সিরিয়ায় ইরানের স্থাপনায় হামলার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | ২ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:২৫

সংগৃহীত ছবি

ইরাক ও সিরিয়ায় ইরানি স্থাপনাসহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছিলেন, তিনি এই সপ্তাহে সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে একটি ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই হামলায় তিন মার্কিন সেনা সদস্য নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়। যুক্তরাষ্ট্র ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছে মদদপুষ্ট যোদ্ধাদের।

বাইডেনের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার বলেছিলেন, মার্কিন প্রতিক্রিয়া ‘বহু-স্তরের হতে পারে, পর্যায়ক্রমে আসতে পারে এবং সময়ের সঙ্গে টিকে থাকতে পারে।’

সিবিএস তাদের প্রতিবেদনে হামলার জন্য সময়রেখার পরিপ্রেক্ষিতে মার্কিন অনুমোদনের অর্থ কী সে সম্পর্কে বিশদ বিবরণ দেয়নি।

অক্টোবরে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ড্রোন হামলাটি মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রাণঘাতী হামলা ছিল এবং মধ্যপ্রাচ্যকে ঘিরে চলতে থাকা উত্তেজনা বৃদ্ধিকে চিহ্নিত করেছে।

বৃহত্তর যুদ্ধের সূত্রপাত না করে কিভাবে ইরান সমর্থিত মিলিশিয়াদের শাস্তি দেওয়া যায় তা মার্কিন কর্মকর্তাদের কাছে গুরুত্বপূর্ণ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর