ইতালীতে কর্মরত দুই রুশ কূটনীতিক বহিষ্কার

সময় ট্রিবিউন | ২ এপ্রিল ২০২১, ০১:০২

ফাইল ছবি

রাশিয়ার দুই কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কারের আদেশ দিয়েছে ইতালি। গত মঙ্গলবার গুপ্তচরবৃত্তির অভিযোগে রোমের রুশ দূতাবাসে নিযুক্ত রাশিয়ার একজন সেনা কর্মকর্তাকে ও ইতালির নৌবাহিনীর একজন ক্যাপ্টেনকে আটক করে এ বহিষ্কারাদেশ দেয় ইতালি সরকার।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মায়িও এ ঘোষণা দিয়েছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে।

‘অর্থের বিনিময়ে’ দেশটির অতি গোপন নথিপত্র ইতালির নৌবাহিনীর ওই কর্মকর্তা ওই রুশ সামরিক কর্মকর্তার কাছে তুলে দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। ইতালির আধাসামরিক পুলিশ বাহিনী ‘কারাবিনিয়ারি’ এক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে।

কূটনৈতিক দায়মুক্তি থাকায় পরে অবশ্য রুশ কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে নৌবাহিনীর ওই ক্যাপ্টেনের গতিবিধির ওপর নজর রাখার পর নথি হস্তান্তরের সময় তাকে আটক করা হয় বলে ইতালির আধাসামরিক পুলিশ জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ডি মায়িও বহিষ্কারাদেশ পাওয়া দুই রুশ কর্মকর্তার নাম প্রকাশ করেননি এবং দ্বিতীয় কোন ব্যক্তিকে ইতালি ছাড়ার আদেশ দেওয়া হয়েছে তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার গুপ্তচরবৃত্তির এ ঘটনার প্রতিবাদে রোমে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই র‍্যাজোভকে তলব করা হয় ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়ার রাষ্ট্রদূতকে তার দেশের পক্ষ থেকে এ ব্যাপারে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। দেশের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য ইতালির গোয়েন্দা সংস্থাগুলোকে তিনি ধন্যবাদ জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর