প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়াল সৌদি

সময় ট্রিবিউন | ২৬ মে ২০২১, ০৪:১৯

ছবি : ইন্টারনেট

করোনা প্রতিরোধে আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞায় বিভিন্ন দেশে আটকেপড়া প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। সোমবার (২৪ মে) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় এ ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি গেজেট ও সিয়াসাত ডেইলি খবরে জানা গেছে, আগামী ২ জুন পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে।

দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, সৌদি আরবের জাতীয় তথ্যকেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি সারা হবে।মহামারি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এতে প্রবাসীরা নিজ নিজ দেশে আটকা পড়েছেন।

তারা যাতে নিরাপদে ফিরতে পারেন, তা নিশ্চিত করতে বিনা মূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় বিনামূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে। 

১৭ মে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। গত সপ্তাহে নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতসহ ১৩ দেশের নাগরিকদেরও অনুমতি ছাড়া সৌদি সফরে বারণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব