ডোমিনিকানে শুরু হচ্ছে সপ্তাহে ৪ দিন অফিস

আন্তর্জাতিক ডেস্ক | ২১ জানুয়ারী ২০২৪, ২০:৪২

সংগৃহীত ছবি

ক্যারিবীয় দেশগুলোর মধ্যে ডোমিনিকান প্রজাতন্ত্র প্রথম অফিস সময় সপ্তাহে চারদিনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে দেশটি পরীক্ষামূলকভাবে এটি চালু করতে যাচ্ছে। প্রকল্পটি ছয় মাস চলবে।

সপ্তাহে চার দিন অফিস শিডিউলে কোম্পানিগুলো নিজেদের ইচ্ছায় অংশ নেবে। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়, ডোমিনিকান প্রজাতন্ত্র ফেব্রুয়ারি থেকে আগামী ছয় মাসের জন্য এ প্রকল্প চালু করবে। এতে সপ্তাহে কর্মঘণ্টা ৪৪ ঘণ্টা থেকে ৩৬ ঘণ্টায় নেমে আসবে। সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে। এতে কর্মীরা পুরো সপ্তাহের বেতন পাবেন।

দেশটির শ্রমমন্ত্রী লুইস মিগুয়েল ডি ক্যাম্পস বলেন, এই প্রকল্প কর্মীকে অগ্রাধিকার দেয়। তাদের স্বাস্থ্য ও সুস্থতার উন্নতি করে এবং একটি টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদনশীলতা সৃষ্টি করে।

এর আগে, সপ্তাহে পাঁচ দিন অফিস সময়ের পরিবর্তে যুক্তরাজ্য অফিস সময় চার দিনে নামিয়ে আনার পাইলট প্রকল্প চালু করে। গত ফেব্রুয়ারির জরিপে দেখা গেছে, চার দিন অফিস সময় চালু করার ফল অত্যন্ত ইতিবাচক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর