প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে শুরুতেই বড় জয় ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | ১৬ জানুয়ারী ২০২৪, ১১:২৯

প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে শুরুতেই বড় জয় ডোনাল্ড ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে আইওয়া ককাসে বিপুলভাবে জয়ী হয়েছেন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প সোমবার অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে এবং ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিসকে পরাজিত করেন। এর মাধ্যমে তিনি টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভ করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন।

নির্বাচনে ট্রাম্প ককাসে ২৫ হাজার ১৮৬ ভোট পান। দ্বিতীয় স্থানে থাকা রন ডেস্যান্টিস পেয়েছেন ৯ হাজার ৮৮৮ ভোট। আর নিকি হ্যালে পেয়েছেন ৯ হাজার ২৬৯ ভোট। চতুর্থ স্থানে থাকা বিবেক রামস্বামী পেয়েছেন ৩ হাজার ৭৪৬ ভোট। আসা হাচিনসন পেয়েছেন ৮২ ভোট।

ট্রাম্পের এই জয় রিপাবলিকান পার্টিতে তার প্রভাব অব্যাহত থাকার ইঙ্গিতই দিচ্ছে। এমনকি তিনি চারটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও তার জয় পেতে কোনো সমস্যা হচ্ছে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর