মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি হুতির

আন্তর্জাতিক ডেস্ক | ১২ জানুয়ারী ২০২৪, ১৭:৪১

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি হুতির

ইয়েমেনের ভূখণ্ডে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের হামলায় পাঁচজন নিহত ও ছয় জন আহত হয়েছেন। এ হামলায় কড়া প্রতিক্রিয়ায় পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৈতিক দিক-নির্দেশনা বিভাগের উপ-প্রধান আব্দুল্লাহ বিন আমের বলেন, আমাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে আকস্মিক হামলা চালানো হয়েছে এবং আমরা এর জবাব দিতে দ্বিধা করব না।

শুক্রবার সকালে তিনি আল-জাজিরাকে বলেন, আত্মরক্ষা করার মতো সামর্থ্য ও বৈধতা আমাদের রয়েছে। লোহিত সাগরকে সামরিকীকরণের দায় ওয়াশিংটন ও ব্রিটেনকেই নিতে হবে।

এদিকে হুতি আনসারুল্লাহ আন্দোলনের পলিটিক্যাল ব্যুরোর সদস্য মোহাম্মাদ আল-বুখাতি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন ও ব্রিটেন যদি যুদ্ধের বিস্তার ঘটাতে চায় তাহলে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আল্লাহর ইচ্ছায় এ যুদ্ধে ইয়েমেন বিজয়ী হবে। যারা ফিলিস্তিনে আমাদের ভাইদের সমর্থন জানাতে ব্যর্থ হয়েছে তাদের ছাড়া আমাদের আর কাউকে ভয় নেই বলে তিনি মন্তব্য করেন।

ইয়েমেনের এই হুতি নেতা বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে নিজেদের উৎসর্গ করেছি। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে, এখন আমরা আরব ও মুসলিম বিশ্বের শত্রুদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব