দ্বিতীয় মেয়াদে ভুটানের প্রধানমন্ত্রী হলেন শেরিং টবগায়

আন্তর্জাতিক ডেস্ক | ১০ জানুয়ারী ২০২৪, ২০:৩১

ভুটানের নির্বাচনে সারিবদ্ধ হয়ে হয়ে ভোট দিচ্ছেন দেশটির সাধারণ মানুষ।

ভুটানের জনগণ শেরিং টবগায়কে দ্বিতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। দেশটির নির্বাচন কমিশন বুধবার (১০ জানুয়ারি) আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে জানায় টবগায়ের দল নির্বাচনে দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসন লাভ করেছে। খবর এএফপির।

বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশ চীন ও ভারতের সীমান্তের মাঝখানে থাকা হিমালয়ের কোলের এই রাজতন্ত্রের দেশটির নির্বাচনকে খুব আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেছে প্রতিবেশি দেশগুলো তাদের কৌশলগত সীমান্তে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায়।

ভুটানের উদারপন্থি পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান ও দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ২০১৩ সাল থেকে ২০১৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন টবগায়। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তার দল ৪৭টি আসনের মধ্যে ৩০টিতে জয়লাভ করে। সরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

এদিকে, টবগায় নির্বাচনে জয়লাভ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে টবগায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তায় তিনি টবগায়কে বন্ধু হিসেবে অভিহিত করে আন্তরিক অভিনন্দন জানান।

ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করাসহ রেল যোগাযোগ স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া টবগায় পাল্টা বার্তায় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। আজ বুধবার তার বার্তায় টবগায় বলেন, ‘দুই জাতির জন্য উপভোগ্য বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন শক্তিশালী করতে ও তা বজায় রেখে চলতে আরও নিবিড়ভাবে কাজ করে যাব আমি।’

সুইজারল্যান্ডের প্রায় সমান আয়তনের ভুটান দক্ষিণ এশিয়ার পাহাড়ি অঞ্চল অধ্যুষিত স্থলসীমান্তবেষ্টিত একটি দেশ যার জনসংখ্যা মাত্র আট লাখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব