টানা তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট স্বৈরশাসক আল-সিসি

আন্তর্জাতিক ডেস্ক | ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫

টানা তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট স্বৈরশাসক আল-সিসি

নির্বাচন কর্তৃপক্ষের প্রধান হাজেম বাদাউয়ি বলেছেন, কাস্টিং ভোট অভূতপূর্বভাবে রেকর্ড ৬৬ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে। আর ফাত্তাহ আল-সিসি ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন।

আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরে তিন দিনের নির্বাচনের পর গত ১২ ডিসেম্বর ভোটগ্রহণ শেষ হয়। সাবেক সেনাপ্রধান সিসি ভোট পেয়েছেন তিন কোটি ৯০ লাখ। গত এক দশক ধরে মিসরের নেতৃত্বে রয়েছেন তিনি। সীমান্ত ঘেঁষা গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ চলাকালে এবং দেশটিতে অর্থনৈতিক সংকটের সময় এ ভোট অনুষ্ঠিত হলো।

২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে সিসি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। আগের দুই নির্বাচনেও ৯৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন তিনি।

তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আবদেল ফাত্তাহ আল-সিসির শাসনামলে মিসরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তুলেছেন। আল-সিসি ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করেন। সেই সঙ্গে টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার যে সীমাবদ্ধতা ছিল, তা বাড়িয়ে তিন মেয়াদ করেছেন।

সিসি আরও তিন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের কেউই হাই-প্রোফাইল ছিলেন না। প্রচারণা বাধাগ্রস্ত করা এবং কয়েক ডজন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রধান বিরোধী প্রার্থী অভিযোগ করেছেন। সূত্র : আল-জাজিরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর