ফিলিস্তিনের প্রতি সমর্থন দেওয়ায় চাকরিচ্যুত এপির সাংবাদিক

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ০৩:০৩

ছবি: ইন্টারনেট

ইসরায়েলের বর্বর আগ্রাসনের শিকার অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর কারণে এক নারী সাংবাদিককে চাকরিচ্যুত করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এমিলি উইল্ডার নামে এই সাংবাদিককে বহিষ্কারের পর সারা বিশ্বের সাংবাদিকদের সমালোচনার মুখে পড়েছে এপি।

ইহুদীবাদী কয়েকটি গণমাধ্যম উইল্ডারকে টার্গেট করার পর তাকে এপি কর্তৃপক্ষ বহিষ্কার করে। তার আগ পর্যন্ত এমিলি উইল্ডার নিউইয়র্ক শহরের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

ইহুদিবাদী গণমাধ্যমগুলো অভিযোগ তুলেছে, কলেজ জীবনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে উইল্ডার নানামুখী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।ব্রিটিশ পত্রিকা দৈনিক গার্ডিয়ানকে উইল্ডার জানিয়েছেন, বার্তা সংস্থা এপির সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তাকে বরখাস্ত করা হয়েছে।

তবে কোন টুইটার পোস্টে এপির নীতি লঙ্ঘন করা হয়েছে সে বিষয়ে তাকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ সম্পর্কে উইল্ডার বলেন, কোনো সন্দেহ নেই যে, আমাকে বরখাস্ত করা হয়েছে।

তবে তার কর্মকাণ্ডে বার্তা সংস্থা এপির কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন সংস্থাটির সম্পাদক।
চলতি সপ্তাহে ইহুদিবাদী গণমাধ্যমগুলো উইল্ডার সম্পর্কে নানা ধরনের স্টোরি প্রকাশ করে যাতে উইল্ডারের ইসরায়েল ও ইহুদিবাদ বিরোধী তৎপরতার কথা প্রকাশ করা হয়েছে। এরপরই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল এপি কর্তৃপক্ষ। সূত্র: এপি ও গার্ডিয়ান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব