ইসরাইলের উপস্থিতির প্রতিবাদে কপ-২৮ ত্যাগ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | ১ ডিসেম্বর ২০২৩, ১৯:৪১

ইসরাইলের উপস্থিতির প্রতিবাদে কপ-২৮ ত্যাগ করল ইরান

ইসরাইলের প্রতিনিধির উপস্থিতি এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় দেশটির চলমান গণহত্যার প্রতিবাদে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৮) অংশ নেওয়া ইরানের একটি প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক অনুষ্ঠানের স্থান ত্যাগ করেছে।

জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ানের নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল শুক্রবার (১ ডিসেম্বর) দুবাইয়ে জাতিসংঘের কপ-২৮ জলবায়ু সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায়।

দুবাই ছাড়ার আগে মেহরাবিয়ান বলেন, জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে ভুয়া ইহুদিবাদী সরকারের রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট উপস্থিতিকে ইরান বিবেচনা করে, যার লক্ষ্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কর্মক্ষমতা মূল্যায়ন করা, যা এ সম্মেলনের উদ্দেশ্যের বিপরীত।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সরকারের কয়েক দশক ধরে রক্তপাত ও ধ্বংসযজ্ঞের জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দখলদারদের বিরুদ্ধে আকস্মিক অপারেশন আল-আকসা স্ট্রোম শুরু করার পর গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু করে ইসরাইল। ইসরাইলি হামলায় ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

গাজায় ইসরাইলি সহিংসতা পশ্চিম তীরেও উত্তেজনা সৃষ্টি করেছে, যেখানে ৭ অক্টোবর থেকে সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে প্রায় ২৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

যুদ্ধবিরতির ফলে গাজায় আটক ১০৫ জন ইসরাইলি বন্দি এবং ২৪০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব