গাজার আল শিফা হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | ২৩ নভেম্বর ২০২৩, ২০:১৪

গাজার আল শিফা হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার করেছে ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার গাজার শিফা হাসপাতালের পরিচালক এবং হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেপ্তার করেছে। ইসরায়েলি গণমাধ্যম কেএএন জানিয়েছে, একটি ইসরায়েলি সূত্রও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আল-শিফা হাসপাতালের পরিচালক আবু সালমিয়া অন্যান্য চিকিৎসকদের সঙ্গে উত্তর গাজা উপত্যকা থেকে দক্ষিণে যাচ্ছিলেন। ওই সময় তাদের গ্রেপ্তার করা হয়।

ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, আবু সালমিয়াকে গ্রেপ্তারের পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেট তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

হামাস হাসপাতালের পরিচালকের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেছে, আমরা ইসরায়েলের এই পদক্ষেপকে ‘ঘৃণ্য’ ছাড়া আর কিছু হিসেবে দেখছি না। মানবিকতা ও নৈতিকতার অভাব রয়েছে। এটি আন্তর্জাতিক নিয়ম ও সনদেরও সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধের সময়ও চিকিৎসা কর্মীদের যাতে কখনও ক্ষতি না হয় তা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।


হামাস আরও বলেছে, আমরা আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডাব্লুএইচও) আন্তর্জাতিক সংস্থাগুলির প্রতি তার মুক্তির জন্য ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর ওপর চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছি ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব