গাজায় মানবিক সহায়তা ও চিকিৎসাসামগ্রীর জাহাজ পাঠাল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | ১২ নভেম্বর ২০২৩, ১৪:০৬

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য নির্ধারিত ওষুধ, চিকিৎসাসামগ্রী ও মানবিক সাহায্যপূর্ণ জাহাজ পাঠিয়েছে তুরস্ক। চিকিৎসক ও সরঞ্জাম বোঝাই তুর্কি প্রেসিডেন্টের জাহাজ এজিয়ান প্রদেশে আলসানকাক বন্দর থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হয়েছে।

শনিবার তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ডেইলি সাবাহর।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে এজিয়ান প্রদেশে আলসানকাক বন্দরে ডাক করা কার্গো জাহাজে চিকিৎসা সরঞ্জাম এবং ২০ অ্যাম্বুলেন্স বোঝাই করা হয়েছিল। জাহাজটি লোডিং সম্পন্ন হওয়ার পর শুক্রবার ভোরে বন্দর ছেড়ে মিশরের আল আরিশের দিকে রওনা দেয়, মিশরের রাফাহ সীমান্ত অতিক্রম করেছে। শনিবারের মধ্যে এটি আল আরিশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা জানিয়েছেন, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, আটটি ফিল্ড হাসপাতাল, ২০টি অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা সামগ্রীসহ প্রায় ৫০০ টন সাহায্য সরঞ্জাম মিশরের মধ্য দিয়ে গাজা উপত্যকায় পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ‘সম্পূর্ণ অবরোধ’ আরোপ করেছে। ঘনবসতিপূর্ণ ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলটিকে খাদ্য, জ্বালানি, ওষুধ, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। যার ফলে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ পর্যন্ত গাজায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব