ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক বাহিনী করার প্রস্তাব তুরস্কের

সময় ট্রিবিউন | ১৯ মে ২০২১, ০৫:৪৬

ছবি: ইন্টারনেট

ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের রক্ষায় একটি ‘আন্তর্জাতিক সুরক্ষাব্যবস্থা’ করার প্রস্তাব দিয়েছে তুরস্ক। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানির মধ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠকে এই প্রস্তাব তুলেছে দেশটি।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম টিআরটিওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত রোববার ৫৭ দেশের জোট ওআইসির ভার্চ্যুয়াল বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু এই প্রস্তাব করেন।

মেভলিত সাভাসগলু বলেন, এই প্রচেষ্টায় একটি আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী গঠনের মধ্য দিয়ে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আগ্রহী দেশগুলোর অর্থসহায়তায় এটা করা যেতে পারে। এ ধরনের ব্যবস্থা ২০১৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত একটি প্রস্তাবের সঙ্গে সংগতিপূর্ণ।

মেভলিত সাভাসগলু বলেন, এখন ফিলিস্তিনের প্রতি সংহতি ও আন্তরিকতা দেখানোর সময়। তুরস্ক যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ন্যায়বিচার ও মানবতার পক্ষে দাঁড়ানো উচিত। এখানে অন্য কোনো কিছু বিবেচনা করা উচিত নয়।'

ইসরায়েলের যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত এবং আন্তর্জাতিক অপরাধ আদালত এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব