গাজায় অ্যাম্বুলেন্সে ইসরাইলের হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | ৪ নভেম্বর ২০২৩, ১০:০৮

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এবার আল-শিফা নামে একটি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে হামলা করেছে ইসরাইলি বাহিনী। হামলায় ঘটনাস্থলে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৬ জন ।

গাজায় অ্যাম্বুলেন্সে হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরাইল। তাদের দাবি-হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিল। তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। তবে হামাস গাড়িটি ব্যবহার করছে ইসরাইলের এমন অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা গেছে, গাজায় আল-শিফা হাসপাতালের গেটে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালায় ইসরায়েল।

এর আগে গত ১৭ অক্টোবর আল-আহলিল আরব নামে একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরাইল। ওই হামলায় একসঙ্গে ৫০০ শতাধিক মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

অপরদিকে দেশটির কর্মকর্তা জানিয়েছেন, এদিন পৃথক আরেকটি হামলায় গাজা উপকূলীয় সড়ক ধরে দক্ষিণে পালিয়ে যাওয়ার সময় শিশুসহ অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব