গাজায় পুনরুদ্ধার হচ্ছে ইন্টারনেট সংযোগ

আন্তর্জাতিক ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৩, ১১:৪৮

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধীরে ধীরে ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করা হচ্ছে। ফিলিস্তিনের টেলিকমিউনিকেশন কোম্পানি পালটেল ও গ্লোবাল নেটওয়ার্ক মনিটর নেটব্লকস রবিবার এ তথ্য জানিয়েছে।

পালটেল জানায়, ল্যান্ডলাইন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে আনার কাজ করছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে পালটেল জানায়, ‘আমাদের কারিগরি শাখার দক্ষ কর্মীরা নেটওয়ার্ক ফিরিয়ে আনার কাজ করছেন। ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত নেটওয়ার্ক অবকাঠামো মেরামত করছেন তারা।‘

এছাড়া গ্লোবাল নেটওয়ার্ক মনিটর নেটব্লকস ও এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, রিয়েল টাইম নেটওয়ার্ক ডাটা থেকে বুঝা যাচ্ছে গাজা উপত্যকায় ইন্টারনেট সংযোগ পুনরায় চালু হচ্ছে।

এছাড়া বার্তা সংস্থা এএফপি’র একজন কর্মী বলেছেন, তিনি ইন্টারনেট ব্যবহার এবং লোকজনের সাথে ফোনে যোগাযোগ করতে পারছেন।

এদিকে ইন্টারনেট ও মোবাইল নেট পুনরুদ্ধার হওয়ার খবরে পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছেন গাজার বাসিন্দারা। যোগাযোগ বিচ্ছিন্ন গত ২৪ ঘণ্টাকে গত তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে কঠিন মুহূর্ত বলে অভিহিত করেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব